লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে বালিয়াঘাটা বিলে গরুর জন্য ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে ওদুত মিয়া (৫০) নামের এক কৃষক নিখোঁজ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেছে। বুধবার উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিলে এ ঘটনা ঘটে। নিহত ওদুত মিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় গরুর জন্য ঘাস ধুতে বালিয়াঘাটা বিলে যান ওদুত মিয়া। ঘাস ধোয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে বিলের গভীর পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পানিতে খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে ওদুত মিয়ার লাশ উদ্ধার করে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে পানির নিচ থেকে কৃষক ওদুত মিয়ার লাশ উদ্ধার করে।

জনপ্রিয় সংবাদ

নেপালে ভয়াবহ বন্যায় ১৭ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩৮৪ পর্যটক

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬