লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

ফুলবাড়ী দিবসের ২০তম বার্ষিকীতে বুধবার (২৬ আগস্ট) ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সকালে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা ফুলবাড়ী ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতি সৌধে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী আন্দোলনের সময় সরকারি বাহিনী বিজিবি ও পুলিশের গুলিতে আমিন, সালেকিন ও তরিকুলসহ তিনজন নিহত হন এবং দুই শতাধিক মানুষ আহত হন। এই আত্মত্যাগের বিনিময়েই সেদিন দেশবাসী তাদের বসতভিটা, কৃষি জমি, পানি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পেরেছিল।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘ দুই দশকেও সরকারের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক '৬ দফা ফুলবাড়ী চুক্তি' পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়নি। তারা বর্তমান সরকারের কাছে এই চুক্তিটি দ্রুত বাস্তবায়নের জোরালো আহ্বান জানান। একইসঙ্গে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

বক্তব্যে আরও বলা হয়, উন্নয়নের নামে কতিপয় গোষ্ঠীর মুনাফার জন্য প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও দুর্নীতির মহোৎসব চলছে। রামপালসহ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি ও প্রকল্প বাতিল করে জনস্বার্থে রাষ্ট্র সংস্কারের দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, সম্পাদকমণ্ডলীর সদস্য তোফাজ্জেল হোসেন লস্কর ও জেলা সদস্য আরিফুল ইসলাম মিটুল। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম আসাদ, আসাদুর রহমান, শারমিন সুলতানা এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত কয়লাখনি বিরোধী ফুলবাড়ী দিবসের ২০তম বার্ষিকীতে বিভিন্ন স্লোগানে ফুলবাড়ী দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শেষে ফুলবাড়ী শহীদ স্মরণে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে সংলগ্ন মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ঝিনাইদহ জেলা শাখা।

আয়োজিত কর্মসূচি থেকে নেতৃবৃন্দ বলেন, বসতভিটা, জল, জমি, মানুষ ও জীবন রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন প্রতিরোধের ২০ বছরে রাষ্ট্র পরিচালনায় থাকা সরকারগুলো (২০০৬-২০২৬) প্রাণ প্রকৃতি, জীব-বৈচিত্র্য, জনস্বাস্থ্য গুরুত্ব না দেওয়ায় মহাবিপর্যয় দেখা দিয়েছে। উন্নয়নের নামে কতিপয় মানুষের মুনাফার নির্মম শিকার আজ দেশবাসী। কাজ হারিয়ে, খাদ্য, চিকিৎসা, শিক্ষা সংকটে মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এত কিছুর পরেও থেমে নেই সম্পদ লুণ্ঠন ও দুর্নীতির।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোবাইল প্রতীকে প্রচারণা

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

প্রকাশিত হয়েছে: ০১:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬