লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত বিখ্যাত মোটরযান নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি এ কারখানা প্রাঙ্গণে পৌঁছান এবং গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পরিদর্শনকালে কারখানা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা। তাঁরা প্রধানমন্ত্রীকে কারখানার আধুনিক সংযোজন ব্যবস্থা ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।

উচ্চপর্যায়ের এই কারখানা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিনিধিদলে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। একই সাথে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটির কারণে জাপানে আটকা প্রধানমন্ত্রীর বিমান

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬