লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোবাইল প্রতীকে প্রচারণা

আসন্ন ২৯ আগস্ট ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উত্তাপ বাড়ছে। প্রতীক বরাদ্দের পর থেকেই ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী হাজী মো. মোস্তফা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে নির্বাচনী আচরণবিধি মেনে ‘মোবাইল’ মার্কার সমর্থনে তিনি ব্যাপক প্রচারণায় অংশ নেন। দক্ষিণ মাছ বাজার এলাকা থেকে শুরু করে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পুরো বাজার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। প্রচারণার রুট হিসেবে তরকারি পট্টি, মেইন রোডের দক্ষিণ পাশ, পূর্ব বাজার সেতুর পশ্চিম পাড় এবং হলুদ পট্টি এলাকা অতিক্রম করে পুনরায় দক্ষিণ বাজার তরকারি পট্টিতে গিয়ে প্রচারণা শেষ হয়।

প্রচারণাকালে হাজী মোস্তফা স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারীরিক ও ব্যবসায়িক সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি আগামী ২৯ আগস্টের নির্বাচনে মোবাইল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে প্রার্থী হাজী মো. মোস্তফা বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আমাদের ঐতিহ্য ও আমানত। ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদিত রাখতে চাই। ৫ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়ের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করছি।

গণসংযোগ চলাকালে স্থানীয় প্রবীণ ও তরুণ ব্যবসায়ীরা মোবাইল মার্কার প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন। এই প্রচারণায় হাজী মোস্তফার সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: হিলিতে সমাজকল্যাণমন্ত্রী

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোবাইল প্রতীকে প্রচারণা

প্রকাশিত হয়েছে: ০২:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬