লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের অভিযোগে সিনেট নির্বাচন থেকে সরলেন ডেমোক্রেট প্রার্থী প্ল্যাটনার

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্রেট দলের শক্তিশালী প্রার্থী গ্রাহাম প্ল্যাটনার আকস্মিকভাবে তার নির্বাচনী প্রচারণা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ১১ মিনিটের একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার এই সরে দাঁড়ানো ডেমোক্রেটদের জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে, কারণ নভেম্বরের নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে মেইনের এই আসনটি দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

প্ল্যাটনারের এই ঘোষণার মাত্র দুই দিন আগে পলিটিকো এক প্রতিবেদনে তার এক সাবেক প্রেমিকার গুরুতর অভিযোগ প্রকাশ করে। অভিযোগে বলা হয়, ২০২১ সালে মদ্যপ অবস্থায় প্ল্যাটনার অনুমতি ছাড়াই ওই নারীর বাড়িতে ঢুকে তাকে যৌন নিপীড়ন করেন। প্ল্যাটনার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, প্রভাবশালী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার কারণেই তাকে থামিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থাগুলোর একটির বিরুদ্ধে লড়ে জয়ী হয়েছিলাম। কিন্তু তারা আমাকে জিততে দেবে না।’

একজন ঝিনুক চাষি ও সাবেক মেরিন সদস্য হিসেবে প্ল্যাটনার ১৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের একটি তৃণমূল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন এবং জনপ্রিয় গভর্নরকে পরাজিত করেছিলেন। তিনি পাঁচ মেয়াদের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সকে চ্যালেঞ্জ জানানোর জন্য ডেমোক্রেটদের প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন। তবে যৌন নিপীড়নের এই অভিযোগ প্রকাশের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেন এবং জাতীয় ডেমোক্রেটিক পার্টি তার প্রচারণায় অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়।

প্ল্যাটনারকে ঘিরে এটিই প্রথম বিতর্ক ছিল না। এর আগে তার সামাজিক যোগাযোগমাধ্যমের আপত্তিকর পোস্ট, নাৎসি প্রতীকের সঙ্গে সম্পর্কিত ট্যাটু, ২০২৩ সালে বিয়ের পরও নারীদের কাছে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানো এবং সাবেক প্রেমিকাদের পক্ষ থেকে বিষাক্ত আচরণের অভিযোগ উঠেছিল। এসব সত্ত্বেও জুনের প্রাইমারি নির্বাচনে তিনি ৭২ শতাংশ ভোট পেয়েছিলেন। তবে নতুন এই যৌন নিপীড়নের অভিযোগের পর তিনি প্রচারণা বন্ধ করতে বাধ্য হন। প্ল্যাটনার জানিয়েছেন, তার স্থলাভিষিক্ত ব্যক্তিকে উন্মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত করার নিশ্চয়তা পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের কাগজ জমা দেবেন।

মেইনের আইন অনুযায়ী, ডেমোক্রেটদের আগামী ২৭ জুলাইয়ের মধ্যে নতুন প্রার্থী চূড়ান্ত করতে হবে। অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে দলীয় কনভেনশনে প্রতিনিধিরা ভোট দিয়ে নতুন প্রার্থী নির্বাচন করবেন। এই ঘটনাটি ডেমোক্রেটদের প্রগতিশীল ও মধ্যপন্থী অংশের পুরনো দ্বন্দ্বকেও নতুন করে উসকে দিয়েছে, যা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্ল্যাটনার ডেমোক্রেটদের পক্ষ থেকে পাঁচ মেয়াদের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সকে পরাজিত করা প্রার্থী। কলিন্সই কংগ্রেসে একমাত্র রিপাবলিকান, যিনি এমন একটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন যেখানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটরা জয় পেয়েছিল। নভেম্বরে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্রেটদের অন্তত চারটি রিপাবলিকান আসন দখল করতে হবে এবং নিজেদের সব আসন ধরে রাখতে হবে। সে কারণে মেইনের আসনটিকে দলটির জন্য অবশ্যই জিততে হবে- এমন আসন হিসেবে বিবেচনা করা হচ্ছিল।কিন্তু প্ল্যাটনারের সরে দাঁড়ানো সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। একই সঙ্গে দলটির প্রগতিশীল ও মধ্যপন্থী অংশের পুরনো দ্বন্দ্বও আবার সামনে এসেছে, যা শুধু এবারের নির্বাচন নয়, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক বিক্ষোভের পেছনে সরকারবিরোধী চক্র থাকতে পারে: পুলিশ

যৌন নিপীড়নের অভিযোগে সিনেট নির্বাচন থেকে সরলেন ডেমোক্রেট প্রার্থী প্ল্যাটনার

প্রকাশিত হয়েছে: ০৪:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬