লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ জানিয়েছেন, ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সেই অভিজ্ঞতার আলোকে সাজানো হচ্ছে।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সাথে নির্বাচন কমিশনের আয়োজিত এক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯টি প্রস্তাবনার বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন এই পরামর্শগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে এই বিষয়গুলো সমন্বয় করা হবে। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে বর্তমানে কাজ চলছে। ইসির নিজস্ব দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো যথাযথভাবে আমলে নিলে ভবিষ্যতে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপকালে নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (০৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

প্রকাশিত হয়েছে: ০৬:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬