লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তি প্রদর্শনে ব্যর্থ মার্কিন রণতরী আব্রাহাম লিংকন: ইরান

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক মিশন শেষে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের দিকে রওনা হয়েছে। তবে এই দীর্ঘ মোতায়েনকে ওয়াশিংটনের শক্তি প্রদর্শনের ব্যর্থ মিশন হিসেবে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, দীর্ঘ সময় সমুদ্রে কাটানোর পর মার্কিন রণতরীটির নাবিকরা এখন চরম ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমেরিকানরা মূলত শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে ইউএসএস আব্রাহাম লিংকনকে এই অঞ্চলে পাঠিয়েছিল। কিন্তু কয়েক মাসের যুদ্ধ পরিস্থিতি এবং টানা ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে নোঙর না করার পর মার্কিন এই রণতরীটি তার মিশন সফল করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে এটি নাবিকদের বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডের দিকে যাচ্ছে।

থাইল্যান্ডের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে রণতরীটি থাই উপকূলে সংক্ষিপ্ত বিরতি নেবে। টানা ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করার পর এটি সেখানে নোঙর করতে যাচ্ছে। তবে এই সফরের মূল উদ্দেশ্য নাবিকদের বিশ্রাম ও পুনরুদ্ধার। এ সময় থাই নৌবাহিনীর সঙ্গে মার্কিন বাহিনীর কোনো যৌথ সামরিক মহড়া বা অভিযান পরিচালিত হবে না।

এদিকে, দীর্ঘস্থায়ী এই মোতায়েন রণতরীটিতে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। নাবিকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। একই সঙ্গে রণতরীটিতে খাবার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রীরও তীব্র সংকট দেখা দিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, আসন ১৩৩০

শক্তি প্রদর্শনে ব্যর্থ মার্কিন রণতরী আব্রাহাম লিংকন: ইরান

প্রকাশিত হয়েছে: ০১:০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬