লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে অস্ত্রসহ বড় সাজ্জাদ বাহিনীর ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বড় সাজ্জাদ বাহিনীর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ভোরে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ‘কালা মোবারক’ ওরফে ‘গলাকাটা মোবারক’। পুলিশ তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন এবং গুলির খোসা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ব্রাজিলের তৈরি একটি ৯ এমএম বিদেশি পিস্তল রয়েছে, যা কোতোয়ালি থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে কালা মোবারককে শনাক্ত করা হয়েছে এবং এই পিস্তলটিই গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।

উদ্ধার হওয়া অন্য অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় পিস্তল। পুলিশ সুপার জানান, কালা মোবারক বড় সাজ্জাদ বাহিনীর ‘প্রধান শুটার’ হিসেবে পরিচিত এবং সে বাহিনীটির অন্যতম সহযোগী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে ফটিকছড়ি, রাউজান ও চট্টগ্রাম নগরে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

এর আগে মাসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় আফসার, ধামা ইলিয়াস ও দিদার নামের তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের সূত্র ধরেই বড় সাজ্জাদ বাহিনীর সঙ্গে যুক্ত অন্যদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এছাড়া সম্প্রতি আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৯: ৫৪আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৯: ৫৮

জনপ্রিয় সংবাদ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট: কারণ ও প্রেক্ষাপট

ফটিকছড়িতে অস্ত্রসহ বড় সাজ্জাদ বাহিনীর ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬