লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষ করতে পারলে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস (BARIT) আয়োজিত ‘১৭তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার-২০২৬’-এ বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, রেডিওলজি টেকনোলজিস্টদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে আধুনিক দেশগুলোতে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে একদিকে যেমন তারা নিজেরা উপকৃত হবেন, অন্যদিকে দেশে বৈদেশিক রেমিট্যান্স আসার মাধ্যমে জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।

ডা. রফিক জানান, বর্তমানে দেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট রয়েছেন। দেশের স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সংগতি রেখে এই বিপুলসংখ্যক দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। তিনি উল্লেখ করেন, সরকার ইতিমধ্যে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগের ব্যাপারেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। স্বাস্থ্যসেবার আধুনিকায়নে দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষতার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, এ দেশে রেডিওলজি সেবার মান আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এমনকি বাংলাদেশের রেডিওলজি রিপোর্ট সিঙ্গাপুরেও গ্রহণযোগ্যতা পেয়েছে। উন্নত মানের মেশিনের পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত টেকনোলজিস্টদের অবদানের কারণেই এই মানসম্মত রিপোর্ট তৈরি করা সম্ভব হচ্ছে।

রেডিওলজি টেকনোলজিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেডে উন্নীতকরণ প্রসঙ্গে অধ্যাপক রফিকূল ইসলাম আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করা হবে এবং তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, টেকনোলজিস্টদের জন্য এমএসসি ও পিএইচডি পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

এই বৈজ্ঞানিক সেমিনারের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির আধুনিক জ্ঞান, নতুন প্রযুক্তি এবং দক্ষতার সঙ্গে টেকনোলজিস্টদের পরিচিত করার পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক হুমায়ুন কবির এবং ভারতের রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনলাল ভগওয়াত, নেপালের সাধারণ সম্পাদক পাভুপ্রকাশ পিমালসিনা এবং থাইল্যান্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাপাপং পোগনাপাং। সম্মেলনে দেশ-বিদেশের বহু রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিবিদ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির সামনে সিটি-বার্সা, রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল-ইন্টার

রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষ করতে পারলে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

প্রকাশিত হয়েছে: ০৪:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬