লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল

সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো অনুমোদনের জন্য আগামী সোমবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে খুব দ্রুত সময়ের মধ্যেই এর গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

কর্মকর্তাদের তথ্যমতে, নতুন বেতন কাঠামোর যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারির লক্ষ্য নিয়ে কাজ চলছে। সোমবার মন্ত্রিসভায় এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য এটি পেশ করা হবে এবং অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হতে পারে।

এর আগে গত ১৬ই আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন যে, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে। এর আগে গত ২৯শে জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে কাজ চলছে এবং কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, সচিব কমিটির সুপারিশ অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই কাঠামোটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি দিল ইরান

সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল

প্রকাশিত হয়েছে: ০২:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬