লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গেম ডেভেলপমেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ফরিদ হাসান ফয়সালের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ দল ২২৬ রানের পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করে নাটকীয় এই জয় তুলে নেয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন রবিউল হাসান অনিক। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮২ বলের অপরাজিত ইনিংসে তিনি পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান। এছাড়া আবদুল্লাহ আল মুহি ৪০, আহসান আল মুমিনুল ৩৭ এবং ফারহান সাদিক ২৯ রান করেন। অনূর্ধ্ব-২৩ দলের অফ স্পিনার শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩টি এবং আহরার আমিন পিয়ান ও আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট শিকার করেন।

২২৭ রানের লক্ষ্য তাড়ায় অনূর্ধ্ব-২৩ দল ভালো শুরুই পেয়েছিল। জাওয়াদ আবরার ও খালিদ হাসানের উদ্বোধনী জুটি থেকে আসে ৫২ রান। জাওয়াদ ২৬ ও খালিদ ৩৪ রান করেন। এরপর তামিম ২৮ এবং অধিনায়ক কালাম সিদ্দিকি এলিন ৩২ রান যোগ করেন। এক পর্যায়ে ৩ উইকেটে ১২৬ রান তুলে জয়ের পথে ছিল অনূর্ধ্ব-২৩ দল। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। আহরার আমিন পিয়ান ও রিজান হোসেন ষষ্ঠ উইকেটে ৪১ রান যোগ করলেও পিয়ান ২৫ রানে আউট হন। রিজান ৭৫ বলে ৪৪ রান করে জয়ের মাত্র ১৪ রান আগে সাজঘরে ফেরেন।

শেষ দুই ওভারে অনূর্ধ্ব-২৩ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। ৪৯তম ওভারে মাত্র ২ রান আসার পাশাপাশি একটি উইকেট হারায় তারা। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৬ রান, হাতে ছিল শেষ উইকেট। শেষ ওভারের তৃতীয় বলেই রাহিন আহমেদকে এলবিডব্লিউ করে অনূর্ধ্ব-১৯ দলের জয় নিশ্চিত করেন রহিম আহমেদ। ৫২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রহিম। এছাড়া আল রাফি ও তাফিউল আলম তামিম দুটি করে উইকেট নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক

গেম ডেভেলপমেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল অনূর্ধ্ব-১৯ দল

প্রকাশিত হয়েছে: ০২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬