লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

আজ শনিবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বেলা ১১টায় ফলাফল কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই ঘোষণার মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

শিক্ষার্থীরা অনলাইনে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে পরীক্ষা শুরু হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়েছিল, যা পরবর্তীতে সম্পন্ন করা হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়েছিল।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল রোববার, ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। ৭ নভেম্বর পর্যন্ত চলা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা Rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন করতে পারবেন। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। একবার আবেদন জমা দেওয়ার পর ফি পরিশোধের আগে বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকলেও, ফি পরিশোধের পর কোনো বিষয় বাতিল বা ফি ফেরত পাওয়ার সুযোগ নেই।

জনপ্রিয় সংবাদ

জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

প্রকাশিত হয়েছে: ০১:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬