লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় ব্যবধানে হার

চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে বাংলাদেশের পরাজয়ের ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া মাঠে আধিপত্য বিস্তার করে খেলে।

ম্যাচের ১৪তম মিনিটে আবু কামাল আজরাই ফিল্ড গোল করে মালয়েশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি শোধ করলে ম্যাচে ফেরার আশা জাগে। তবে তিন মিনিট পরই আখিমুল্লাহ আনোয়ার পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার ব্যবধান ৩-১ করেন।

দ্বিতীয়ার্ধেও মালয়েশিয়ার দাপট অব্যহত ছিল। ৩২তম মিনিটে আজিমউদ্দিন কামারুদ্দিন পেনাল্টি কর্নার থেকে স্কোর ৪-১ করেন এবং ৩৩তম মিনিটে শেলো সিলভেরিয়াস একটি ফিল্ড গোল করে স্কোর ৫-১ এ নিয়ে যান। ৫০তম মিনিটে আয়মান রোজেমি পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে ৬-১ ব্যবধানের বড় পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে আসরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে হেরেছিল দলটি। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ১ ও ২ নভেম্বর দক্ষিণ কোরিয়া ও চীনের বিপক্ষে। এরপর ৪ নভেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

৯ তারিখের আগে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা চান জামায়াত আমীর

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় ব্যবধানে হার

প্রকাশিত হয়েছে: ০২:০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬