লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘আসল শত্রু’র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। রোববার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। আলজাজিরার খবরে বলা হয়েছে, তিনি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন।

বিবৃতিতে খামেনি অভিযোগ করেন, শত্রুরা বিভিন্ন অজুহাতে ইসলামি দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলিম বিশ্বকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, মুসলিম জনগণের মধ্যে বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে এই বিভাজন তৈরি করা হচ্ছে। তার মতে, মুসলিম উম্মাহর এই বিভক্তি তাদের শক্তিকে খর্ব করছে এবং এর সুযোগ নিয়ে বহিঃশক্তিগুলো নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

ইরানের সর্বোচ্চ নেতা প্রশ্ন তুলে বলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতেন, তবে ফিলিস্তিনিরা এতটা অসহায় অবস্থায় পড়তেন কি না। একইভাবে তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ ও সরকারগুলোর উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, তারা যদি ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকত, তবে দূরবর্তী শক্তিগুলো তাদের ভূমি ও সম্পদের দিকে নজর দেওয়ার সাহস পেত কি না।

মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করার তাগিদ দিয়ে খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী’ মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের প্রধান শত্রু। তিনি দাবি করেন, এই বৈরিতা কেবল ইরান বা ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রতিই নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশসহ পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধেই রয়েছে। তিনি মুসলিম নেতাদের প্রতি শত্রুর এই পরিকল্পনা অনুধাবন করে তা মোকাবিলার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

প্রকাশিত হয়েছে: ০১:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬