লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির রাজাপুরের পাড় গোপালপুর গ্রাম থেকে লাভলী বেগম (৫৫) নামে এক মানসিকভাবে অসুস্থ গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ২২ আগষ্ট শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাড় গোপালপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. আলম হাওলাদার রাজাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৪৩২, তারিখ ৩০ আগস্ট ২০২৬।
জিডিতে স্বামী মো. আলম হাওলাদার জানান, গত ২২ আগস্ট সকাল ৯টার দিকে তাঁর স্ত্রী লাভলী বেগম পাড় গোপালপুর এলাকা থেকে নিখোঁজ হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। জিডিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, নিখোঁজ লাভলী বেগম মানসিকভাবে অসুস্থ। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট এবং ওজন প্রায় ৫০ কেজি। তিনি গৃহিণী। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাঁকে বিভিন্ন স্থানে খুঁজছেন। নিখোঁজ লাভলী বেগমের সন্ধান পেলে তাঁর স্বামী মো. আলম হাওলাদারের সঙ্গে ০১৮২৩-০৭০৪২১ ও 01756223648 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে স্থবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসা সেবা

রাজাপুরে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

প্রকাশিত হয়েছে: ০২:০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬