লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্যাক্টে সরকারের উদ্যোগকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যাতে কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।

এ সময় তিনি দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বাড়তি দাম ও ভুতুড়ে বিল দেওয়ার পরও সাধারণ মানুষ পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না, যা ২০০৫ সালের আগের পরিস্থিতির মতো সংকটাপন্ন হয়ে উঠছে।

প্রবাসী শ্রমবাজারের অনিয়ম ও বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও সরব ছিলেন এনসিপির এই নেতা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে সৌদি আরবের টিকিটের দাম প্রায় ৩৫০ ডলার বা ৪০ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছিল, কিন্তু এখন সিন্ডিকেটের কারসাজিতে তা ৬০ থেকে ৮০ হাজার টাকায় পৌঁছেছে। মালয়েশিয়ার শ্রমবাজারের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের সেখানে যেতে প্রায় ৮ লাখ টাকা খরচ করতে হচ্ছে, যা কোনোভাবেই ন্যায্য পরিস্থিতি নয়। তিনি শ্রমবাজারের মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

১১ দলীয় জোটের লংমার্চ প্রসঙ্গে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। জনগণের কষ্টগুলো তুলে ধরা এবং গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য, যা তাদের সংস্কার প্রতিশ্রুতিরই অংশ।

জনপ্রিয় সংবাদ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

মক্কা প্যাক্টে সরকারের উদ্যোগকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

প্রকাশিত হয়েছে: ০৮:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬