লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণার দাবি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি সংসদকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছেন। রোববার রাজধানীর মিরপুরে-১০ গোলচত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের নির্ধারিত বিক্ষোভ মিছিল সফল করতে লিফলেট বিতরণ ও এ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে এবং আমরাও মনে করি অবৈধ। কিন্তু আইনগতভাবে এটা বলার সুযোগ নাই, কারণ বিএনপি সরকার ঐ তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করে নাই৷ তিনি জোর দিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই অবৈধ সংসদ ও পুরোনো সংবিধানের ধারাবাহিকতা থেকে বের হওয়ার সুযোগ এখনো রয়েছে। এর মাধ্যমে নতুনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এবং নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সম্ভব।

পুরোনো সাংবিধানিক কাঠামো বজায় রাখার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে এনসিপি আহ্বায়ক বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি যদি সেরা সংশোধনীও এনে থাকে, ভবিষ্যতে তা বাতিল করে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সময়কে অবৈধ ঘোষণা করার আশঙ্কা থেকে যায়। পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে যেভাবে জিয়াউর রহমানকে ইতিহাসে অবৈধ ক্ষমতা দখলদার হিসেবে দেখানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ, ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গেও তেমনটা হতে পারে। তাই তারেক রহমানের ভালো ও সুরক্ষার স্বার্থেই দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের তাগিদ দেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, সমতল থেকে শুরু করে পাহাড় পর্যন্ত সর্বত্রই এখন অশান্ত অবস্থা বিরাজ করছে। পাহাড়ের এই অস্থিরতার পেছনে কারা জড়িত এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে ষড়যন্ত্র করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কারণ এটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সরকার পাহাড়কে শান্ত ও স্থিতিশীল রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

একই সঙ্গে ভারতের সঙ্গে বর্তমান সরকারের গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, এই গোপন সমঝতার ফলেই বিভিন্নভাবে পাহাড়ে অশান্তি উসকে দেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী কথিত বন্ধু রাষ্ট্র যখনই বাংলাদেশকে কোনো বিষয়ে চাপে ফেলতে চায়, তখনই পাহাড়ে অস্ত্র সরবরাহ করে অস্থিতিশীলতা তৈরি করে বলে তিনি অভিযোগ করেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিত হয়েছে: ০৫:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬