লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২৭ হাজার ইয়া/বাসহ একজন আটক

যশোরে ২৭ হাজার ইয়া/বাসহ একজন আটক

মোঃ মিলন হোসেন:  যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা-পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়।

পরে তাঁর সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়া এলাকার মো. নজরুল ও মোছা. নবিছন খাতুনের ছেলে। তিনি বর্তমানে যশোরের তালতলা-বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যশোর জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ডিজিটাল রূপান্তর শুধু প্রযুক্তি নয়, মূল লক্ষ্য উন্নত জনসেবা: আইসিটিমন্ত্রী

যশোরে ২৭ হাজার ইয়া/বাসহ একজন আটক

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬