লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে বেরোবির ৫ শিক্ষার্থীর সাফল্য

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন। গত শুক্রবার (৬ নভেম্বর) দেশের আটটি অঞ্চলে একযোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দিনাজপুর আঞ্চলিক প্রতিযোগিতায় বেরোবির শিক্ষার্থীরা তাদের মেধা ও গাণিতিক দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে পাঁচজনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় সেরা ১০-এর মধ্যে পাঁচজন শিক্ষার্থীর স্থান করে নেওয়া অত্যন্ত গৌরবের বিষয়। উপাচার্য আরও বলেন, এই অর্জন তাদের নিষ্ঠা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমেরই প্রতিফলন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের নেপথ্যে তরুণ প্রজন্মের ভোট

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে বেরোবির ৫ শিক্ষার্থীর সাফল্য

প্রকাশিত হয়েছে: ০১:২২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬