লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইউসুফ হাসান আলিফ নামের ২৫ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। রোববার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুমের পাশাপাশি বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল, যা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে গ্যারেজের ভেতর প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে।

Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গ্যারেজের জটিল কাঠামো, প্রচণ্ড তাপ এবং ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা দমকল কর্মীদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করে আগুনের উৎস শনাক্ত করেন এবং সেখান থেকে ইউসুফ হাসান আলিফকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকরা নিশ্চিত করেন। তাঁর শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পাওয়া গেছে।

নিহত ইউসুফ হাসান আলিফের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায় এবং তাঁর বাবার নাম আব্দুল মতালিব। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নিহতের পরিচিতদের দেওয়া তথ্য অনুযায়ী, আলিফ গত বছর জীবিকার সন্ধানে স্পেনে পাড়ি জমান। সম্প্রতি তিনি নিয়মিতকরণের একটি নতুন প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতিপত্র হাতে এসেছিল। নতুন করে কাজ শুরু করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন তিনি, কিন্তু সেই নতুন জীবনের শুরুতেই এই মর্মান্তিক পরিণতি ঘটল।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১

স্পেনের মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬