লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুমু বিতর্ক নিয়ে মুখ খুললেন রাম কপুর, নিজেকে বদলাতে নারাজ

জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপুর। ওই ঘটনার পর শ্রেয়া অভিযোগ করেছিলেন যে, রাম তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন। তবে অভিনেতা দাবি করেছেন, বিষয়টি পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। রামের ভাষ্যমতে, শ্রেয়া নিজেই তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং জানিয়েছেন যে, তার মন্তব্যের মাধ্যমে তিনি খারাপ কিছু বোঝাতে চাননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম কপুর জানিয়েছেন, শ্রেয়া তাকে বলেছেন, ‘শোনো, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।’ রাম স্পষ্ট করে বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই স্নেহ প্রকাশের ক্ষেত্রে তার শারীরিক ভাষা ব্যবহারের ধরন এমনই। তিনি বলেন, ‘আমি সব সময় এমনই। কোনো বিষয়কে কীভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হবে, সেটা ভেবে আমি নিজেকে বদলাতে যাব না। এসব নিয়ে আমি মাথা ঘামাই না।’

দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে রাম কপুর গর্বের সঙ্গে জানান, এই দীর্ঘ সময়ে তার সঙ্গে কাজ করা কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করেননি। তিনি বলেন, ‘আমি খুব খুশি এবং গর্বিত যে, আমার সঙ্গে কাজ করা কোনো নারী কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলল, তা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমি যেমন, তেমনই থাকব।’

তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কগুলোকে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অর্থহীন’ বলে মন্তব্য করেন এই অভিনেতা। তার মতে, অনেক সময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এমন বিতর্ক তৈরি হয়, যা মূল প্রসঙ্গের বাইরে চলে যায়। রাম বলেন, ‘এগুলোর পেছনে আমি নিজের সময় নষ্ট করতে চাই না। জীবন খুব দ্রুত এগিয়ে যায়। আমার জীবনে অনেক ইতিবাচক বিষয় রয়েছে, আমি সেগুলোর দিকেই মন দিতে চাই।’ এছাড়া সাক্ষাৎকারে শ্রেয়ার সঙ্গে তার সম্পর্কের জটিলতা ও মতবিরোধের বিষয়েও তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

চুমু বিতর্ক নিয়ে মুখ খুললেন রাম কপুর, নিজেকে বদলাতে নারাজ

প্রকাশিত হয়েছে: ০১:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬