লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বিয়ের প্রস্তাব কেন দিতে পারেননি বিজয় দেবেরাকোন্ডা?

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সম্প্রতি করণ জোহরের টক শো 'কফি উইথ করণ'-এর নবম সিজনে হাজির হয়েছিলেন। সেখানে তাদের সম্পর্কের বিভিন্ন অজানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এই তারকা জুটি। শোয়ের আড্ডায় উঠে আসে তাদের বিয়ের প্রস্তাবের নেপথ্যের মজার ও রোমান্টিক গল্প।

অনুষ্ঠানে বিজয় জানান, ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকার জীবনের বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে তিনি বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় তার সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে সঞ্চালক করণ জোহরের প্রশ্নের জবাবে রাশমিকা জানান, বিজয় তাকে কোনো প্রস্তাবই দেননি। এরপর বিজয় রহস্য ফাঁস করে বলেন, রাশমিকা নিজেই নাকি গত এক বছর ধরে তাকে অন্তত ১০০ বার বিয়ের কথা বলেছিলেন। রাশমিকা মিষ্টি হেসে বিষয়টি স্বীকার করে নেন।

বিজয় জানান, তিনি সাধারণত ফিল্মি ধরনের রোমান্সের পরিকল্পনা করেন না, তবে রাশমিকার ক্ষেত্রে তিনি কোনো কার্পণ্য করতে চাননি। শোতে করণ জানতে চেয়েছিলেন রাশমিকা ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে বিজয়ের অন-স্ক্রিন কেমিস্ট্রি জমেছে কি না, যার জবাবে রাশমিকা জানান, এমন কেউ নেই। অন্যদিকে, বিজয় রসিকতা করে বলেন, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা।

দীর্ঘদিনের জল্পনা ও লুকোচুরি শেষে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন এই তারকা দম্পতি। বিজয় জানান, উদয়পুরে সংগীতের অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদের উপস্থিতিতে তিনি হাঁটু গেড়ে বসে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ ছবির পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, যা অবশেষে বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১৭ ডলার ছাড়াল

ইতালিতে বিয়ের প্রস্তাব কেন দিতে পারেননি বিজয় দেবেরাকোন্ডা?

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬