লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বড় ধরনের হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার অংশ হিসেবে আরব সাগরে মোতায়েন মার্কিন রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-এ বিপুল পরিমাণ গোলাবারুদ ও উন্নত ক্ষেপণাস্ত্র মজুত করা হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যমটির সাংবাদিক শেলবি হলিডে রণতরীটি পরিদর্শনের সময় অস্ত্র ও গোলাবারুদ মজুত এবং যুদ্ধবিমান পরিচালনার ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করেছেন। তিনি জানিয়েছেন, রণতরী এবং এর সঙ্গে থাকা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের নাবিকরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বাঙ্কার-বাস্টার বোমাসহ বিপুল যুদ্ধাস্ত্র বোঝাই করছেন। এসব বাঙ্কার-বাস্টার বোমা মূলত মাটির গভীরে থাকা সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি।

মার্কিন সামরিক বাহিনী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার সম্ভাবনা বিবেচনা করে এই প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি, ইউএসএস জর্জ ওয়াশিংটনে মাঝরাতে যুদ্ধবিমান ওঠানামা ও ফ্লাইট অপারেশন জোরদার করা হয়েছে। নিরাপত্তার খাতিরে আরব সাগরে রণতরীটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু হতে পারে এবং সেই পরিস্থিতির জন্য রণতরীটি পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে ১৫ অক্টোবর সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারে। এই পরিকল্পনায় ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনে অবস্থিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাও রয়েছে। সামরিক পরিকল্পনাকারীরা এসব স্থাপনায় হামলার কার্যকারিতা নিয়ে আলোচনা করছেন। এছাড়া, অভিযানে বিশ্বের অন্যতম শক্তিশালী বোমা ‘মাদার অব অল বোম্বস’ (এমওএবি) ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১৭ ডলার ছাড়াল

ইরানে বড় ধরনের হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ০৫:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬