লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের আইআরজিসির

জর্ডানে অবস্থিত মার্কিন মেরিন সেনাদের ঘাঁটি 'ক্যাম্প তিতিন'-এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে এই হামলা চালানো হয়েছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এই হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ক্যাম্পের বেশ কয়েকটি স্থাপনার পাশাপাশি শত্রুপক্ষের বেশ কিছু অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসির ভাষ্যমতে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনীর চালানো বিমান হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত রোববার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে কঠোর হামলার হুমকি দেওয়ার পর মঙ্গলবার ইরানি ভূখণ্ডে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পায়।

ইরানি সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান এবং আসলুয়েহ এলাকা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের পক্ষ থেকে পাল্টা আঘাত অব্যাহত থাকলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: আন্দালিব রহমান পার্থ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের আইআরজিসির

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬