লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদদের রক্তের প্রতিশোধ নেয়া হবে, ইরানের কড়া হুঁশিয়ারি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, মার্কিন ‘অপরাধী বাহিনীর’ হাতে নিহত শহীদদের নিরপরাধ রক্ত কোনোভাবেই ভুলে যাওয়া হবে না এবং এই রক্তপাতের জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি উপকূলীয় শহরে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে মার্কিন বাহিনী বোমা হামলা চালায়। এই ভয়াবহ হামলায় এক শিশুসহ অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং আরও ৬৮ জন গুরুতর আহত হয়েছেন।

আইআরজিসি প্রধান এই হামলাকে সরাসরি “যুদ্ধাপরাধ” হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি তার বার্তায় বলেন, সন্ত্রাসী ও অমানবিক এই কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অশুভ ও শয়তানি চেহারা আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আমাদের প্রিয় মাতৃভূমির নিরাপদ পরিবেশে একটি বিয়ের অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের লক্ষ্য করে চালানো এই ভয়াবহ অপরাধ বিপ্লব ও ইসলামী ব্যবস্থার শত্রুদের দীর্ঘদিনের ঘৃণা ও শত্রুতার গভীরতা প্রকাশ করে। একই সঙ্গে, ইরানি জনগণের অটল প্রতিরোধ ও ইস্পাতকঠিন সংকল্পের উচ্চতার সামনে শত্রুদের অসহায়ত্ব ও হতাশাও স্পষ্ট হয়েছে।

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং মহান ইরানি জাতির প্রতিও তিনি সমবেদনা প্রকাশ করছেন। তিনি জোর দিয়ে বলেন, শহীদদের পবিত্র রক্তের কোনো বিচারহীনতা থাকবে না।

আইআরজিসি প্রধান আরও বলেন, দ্বিতীয় ও তৃতীয় দফার যুক্তরাষ্ট্র-ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধ, বিশেষ করে হরমুজের যুদ্ধের সময় নিহত প্রিয়জন এবং ইসলামী ইরানের সার্বভৌমত্বের জন্য প্রাণ উৎসর্গ করা সকল শহীদের রক্তের পবিত্রতার রক্ষক হিসেবে আইআরজিসি ও ইরানের অন্যান্য শক্তিশালী সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করে আসছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, তারা তাদের সর্বশক্তি ও সামর্থ্য দিয়ে জাতি ও ইসলামি দেশের নিরাপত্তা ও শান্তির রক্ষক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

জনপ্রিয় সংবাদ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

শহীদদের রক্তের প্রতিশোধ নেয়া হবে, ইরানের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬