লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি রেড অ্যালার্ট

ভারতের রাজধানী দিল্লিতে অতি ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।

ভারতের রাজধানী দিল্লির আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে বাইরে বের হওয়া দর্শনার্থীরা এই প্রবল বৃষ্টির কবলে পড়ে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লির পালাম এলাকায় প্রায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত আইএমডির স্বল্পমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে আইএমডি আরও জানিয়েছে, দিল্লির অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-একটি স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা কোনো কোনো সময় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

বরমীর শতবর্ষী তুন্দুল রুটির স্বাদে জমে ওঠে রুটি মহল

দিল্লিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি রেড অ্যালার্ট

প্রকাশিত হয়েছে: ০১:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬