লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৯। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে শুক্রবার বিকেলে বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। আহত মোশাররফ জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

ভুক্তভোগী কৃষক জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি সীমান্তের কাছে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় কোনো ধরনের উসকানি ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হলেও কিছু অংশ এখনো পেটের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সীমান্তে নিরস্ত্র কৃষকের ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানিয়েছেন, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠকে সাংবাদিকদের মতামত গ্রহণ

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬