লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া-বেতাগী সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আনবে আমূল পরিবর্তন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৯। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল জানিয়েছেন, প্রস্তাবিত কচুয়া-বেতাগী সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। শনিবার ন্যাম ভবনের নিজ বাসভবনে ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, এই সেতু নির্মিত হলে পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, যশোর, মাগুরা ও সাতক্ষীরাসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে। বর্তমানে পটুয়াখালী বা বরগুনার বাসিন্দাদের খুলনায় যেতে বরিশাল-বেকুটিয়া হয়ে ঘুরে যেতে হয়, যা প্রায় ৭০-৭৫ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে বাধ্য করে। এছাড়া রূপাতলী এলাকায় তীব্র যানজটের ভোগান্তিও পোহাতে হয়। সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলে এই দূরত্ব প্রায় দুই ঘণ্টা কমে আসবে।

তিনি আরও উল্লেখ করেন, পায়রা ও মোংলা বন্দরকে কেন্দ্র করে এই সেতুটি শিল্পায়ন ও পর্যটনের নতুন দুয়ার উন্মোচন করবে। বন্দরের সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হবে। এছাড়া কাঁঠালিয়ার শৌলজালিয়ায় ইকোপার্ক তৈরির মাধ্যমে পর্যটন সম্ভাবনা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

সেতু নির্মাণের বর্তমান অগ্রগতি সম্পর্কে রফিকুল ইসলাম জামাল জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানানোর পর তিনি কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে সেতুটির সম্ভাব্যতা যাচাই ও স্টাডির জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় রফিকুল ইসলাম জামাল সম্প্রতি নিজের একটি ফেসবুক পোস্টের বিষয়ে বলেন, তিনি দলের কর্মীদের বিতর্কিত করতে নয় বরং প্রকৃত চিত্র তুলে ধরার জন্য কথা বলেছেন। তিনি অভিযোগ করেন, অতীতে এক শ্রেণির লোক আওয়ামী লীগের দালালি করেছে এবং নিম্নমানের কাজ হয়েছে। রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অতীতের অনিয়ম ও দুর্নীতির ঘটনাগুলো সামনে আনা জরুরি এবং ভবিষ্যতে যাতে একই ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ সাদি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরতুজা আমিন ডিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদ আল মাহমুদ এবং নির্বাহী সদস্য হুমায়ুন কবির, কবিরুজ্জামান মিয়া, নিজামুল হক ও সুমন উপস্থিত ছিলেন।

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

কচুয়া-বেতাগী সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আনবে আমূল পরিবর্তন

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬