লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি বুধবার (২১ অক্টোবর) থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এই রুটের ফ্লাইটগুলো বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হচ্ছে।

একইসঙ্গে আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটেও একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইটটি ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবে। রিয়াদগামী যাত্রীদের মধ্যে যাদের টিকিট আগে থেকেই রয়েছে, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করে টিকিট পরিবর্তনের মাধ্যমে দাম্মাম হয়ে সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন, যা আসনপ্রাপ্যতার ওপর নির্ভরশীল। রিয়াদ রুটের পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট যাবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে, যা বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই রুটগুলোর সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান।

সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পুনরায় চালু ও সংখ্যা বাড়ানোর ফলে দেশটিতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। টিকিট পরিবর্তন, আসনপ্রাপ্যতা ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়ায় বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

সৌদিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্রকাশিত হয়েছে: ০২:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬