লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চলছে: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে। দল হিসেবে তাদের এই কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক। জনগণের সামনে উচ্চারণযোগ্য নয় এমন শব্দ প্রকাশ্যে বলা হচ্ছে। তিনি আরও বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে বিরোধী দল তাকে দমন-পীড়ন বলে দাবি করে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।

জ্বালানি সঙ্কট ও অর্থনৈতিক ইস্যুতে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, তারা পরিস্থিতি নিয়ে শুধু সমালোচনা করছে, কিন্তু সঙ্কট নিরসনে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে এই বিষয়ে পরামর্শ না দিয়ে তারা বাইরের ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো ইতিবাচক অর্জনগুলোকে তারা জনগণের সামনে তুলে না ধরে আড়াল করার চক্রান্ত করছে। সরকার ব্যর্থ বলে বিরোধীরা আন্দোলন করলেও সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না বলেও তিনি দাবি করেন। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি না তুলে রাজপথ বেছে নেওয়া মূলত সরকারের সার্বিক উন্নয়ন ঢাকা দেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দলটির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ‘আত্মঘাতী’ নীতিতেই বর্তমান জ্বালানি সংকট: স্বরাষ্ট্রমন্ত্রী

লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত হয়েছে: ১০:০০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬