লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের রূপরেখা জানাল নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে সেটি কয়টি ধাপে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, একটি উপজেলার আওতাধীন যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলোর সবকটিতে একই সঙ্গে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। বিশৃঙ্খলা এড়াতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি পরবর্তীতে কমিশন নির্ধারণ করবে।

নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু সংক্রান্ত বৈঠকের পর এই তথ্য জানান ইসি সচিব। তিনি আরও বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার থাকবে না এবং নির্বাচনী বিধিমালার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণার মাধ্যমে নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আখতার আহমেদ আরও জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এই নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে এবং আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি চলছে। পূজা ও পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত ৪

উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের রূপরেখা জানাল নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: ১০:০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬