লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজ প্যাকেজের খরচ পুনর্নির্ধারণ: হজযাত্রীদের জন্য সুখবর

২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, মাদারীপুর-৩ আসনসহ সারা দেশের মুসলমানদের জন্য এই সুসংবাদটি নিশ্চিত করা হয়েছে এবং ২০২৭ সালের হজ প্যাকেজের সম্ভাব্য ব্যয় ২০২৬ সালের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে নির্ধারণ করা হয়েছে।

ধর্মমন্ত্রী উল্লেখ করেন, হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া হওয়ায় এর ব্যয় সৌদি আরব ও বাংলাদেশ—এই দুই ভাগে বিভক্ত। মোট খরচের প্রায় তিন-চতুর্থাংশ ব্যয় সৌদি অংশে হয়, যার মধ্যে মিনা ও আরাফাতে তাঁবু ভাড়া, স্থানীয় যাতায়াত, আবাসন, কোরবানি, ভিসা এবং স্বাস্থ্য বীমা অন্তর্ভুক্ত। অবশিষ্ট এক-চতুর্থাংশ ব্যয় হয় বাংলাদেশ অংশে, যার বড় একটি অংশ বিমান ভাড়া।

তিনি ব্যাখ্যা করেন, ২০২৬ সালে খাবারের খরচ ছাড়া সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। এ বছর হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মূল প্যাকেজের সঙ্গেই খাবারের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মূল খরচে ৩৯ হাজার ৫০৮ টাকা যুক্ত করেছে। এছাড়া সৌদি সরকার মিনা ও আরাফাতের জন্য পূর্বের সর্বনিম্ন ‘ডি-ক্যাটাগরি’ সেবা প্রত্যাহার করায় খরচ ৭০০ সৌদি রিয়াল বা প্রায় ২৩ হাজার ২৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হারের কারণে আরও ৩ হাজার ৮২৫ টাকা ব্যয় বেড়েছে।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, এই নতুন খরচগুলো যোগ করার পর বিগত বছরের কাঠামো অপরিবর্তিত থাকলে সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকায় দাঁড়াত। তবে প্রধানমন্ত্রীর কূটনৈতিক হস্তক্ষেপে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো সম্ভব হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ধারাবাহিক পর্যালোচনায় অন্যান্য প্রশাসনিক খাতেও ব্যয় সংকোচন করা হয়েছে। ফলে সমস্ত নতুন খরচ যুক্ত হওয়া সত্ত্বেও ২০২৭ সালের সর্বনিম্ন হজ প্যাকেজের চূড়ান্ত মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। মন্ত্রী এটিকে বর্তমান সরকারের একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করেন।

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগে আইনজীবীর বক্তব্যের সময় এজলাস ছাড়লেন বিচারপতিরা

২০২৭ সালের হজ প্যাকেজের খরচ পুনর্নির্ধারণ: হজযাত্রীদের জন্য সুখবর

প্রকাশিত হয়েছে: ০৮:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬