লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে আরও ১১ দেশ

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতিগুলোর বিরুদ্ধে বৃটেন ইতোমধ্যে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে আরও ১১টি দেশ। বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের এই পরিকল্পনার কথা জানান। এই ১১টি দেশ হলো ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন।

এর আগে আয়ারল্যান্ড ও স্পেন ইসরাইলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফ্রান্সও গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলের প্রধান বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়নকে একই ধরনের পদক্ষেপ নেয়ার জন্য চাপ দিয়ে আসছে, যদিও ইইউর কয়েকটি সদস্যদেশের বিরোধিতায় তা এখনো আটকে আছে।

যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরাইল সরকারের কর্মকাণ্ড দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা উল্লেখ করেন, বসতি স্থাপনকারীদের নজিরবিহীন সহিংসতা এবং বসতি সম্প্রসারণের কারণে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইল সরকারকে অবিলম্বে বসতি সম্প্রসারণ বন্ধ করা, বেসামরিক প্রশাসনিক ক্ষমতা বাড়ানো বন্ধ করা, বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবদিহি নিশ্চিত করা এবং ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, ১২টি দেশ আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বসতিগুলোর সঙ্গে পণ্য বাণিজ্যে নিজ নিজ দেশে নিষেধাজ্ঞা আরোপ অথবা ইউরোপীয় পর্যায়ে বিধিনিষেধে সমর্থন দেয়ার বিষয়টি নিশ্চিত করছে। এছাড়া কিছু দেশ তাদের জাতীয় প্রক্রিয়া অনুযায়ী এই ধরনের অন্যান্য পদক্ষেপ নেয়ার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে।

জনপ্রিয় সংবাদ

বাঁধনের ওপর হামলায় জড়িত মনিরুলের বাড়িতে তালা, পরিবার পলাতক

অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে আরও ১১ দেশ

প্রকাশিত হয়েছে: ০৩:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬