লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর সীমান্তে মালিক বিহীন অবস্থায় ফেয়াডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি

মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)।

বুধবার উপজেলার কাজিপুর মন্ডলপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে বিজিবির একটি চৌকস দল।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর বিওপির একটি টহল দল কাজিপুর মন্ডলপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৮,৮০০/- (আটত্রিশ হাজার আটশত) টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাকা উত্তরে ডেঙ্গুর প্রকোপ কম, দক্ষিণ সিটিতে আক্রান্ত ও মৃত্যু বেশি

গাংনীর সীমান্তে মালিক বিহীন অবস্থায় ফেয়াডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬