লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্সহীন চালক ও চেকারের দায়িত্বহীনতা, প্রশাসনের অভিযান

বরুড়ায় বলাকা বাসের চালকদের বেপরোয়া কাণ্ড: লাইসেন্সহীন চালক ও চেকারের দায়িত্বহীনতা, প্রশাসনের অভিযান

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

কুমিল্লা-বরুড়া রুটে চলাচলকারী জনপ্রিয় পরিবহন ‘বলাকা বাস’-এর চালকদের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ যাত্রীরা। অধিকাংশ চালকেরই নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স, তোয়াক্কা করা হচ্ছে না ট্রাফিক আইনও। এমনকি অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে দায়িত্ব এড়াতে অদ্ভুত অজুহাত দিচ্ছেন বাসের চেকাররা। যাত্রী ভোগান্তি ও সড়ক শৃঙ্খলা ফেরাতে অবশেষে মাঠে নেমেছে বরুড়া উপজেলা প্রশাসন।
​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, বলাকা বাসের বেশিরভাগ চালক কোনো প্রকার বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই প্রতিদিন শত শত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছেন। এছাড়া যত্রতত্র যাত্রী উঠানামা এবং প্রতিযোগিতামূলক ড্রাইভিংয়ের কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। যাত্রীরা এ নিয়ে কথা বলতে গেলে বাসের চেকারদের কাছ থেকে মেলে চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ; প্রশ্ন তুললেই চালক বা চেকাররা নিজেদের দায়িত্ব অস্বীকার করে কেটে পড়েন। ​এসব অনিয়ম ও যাত্রী হয়রানির সত্যতা পেয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সড়ক পরিবহন আইন অমান্য করা ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বরুড়া বাজারের বিভিন্ন পয়েন্টে বলাকা বাসসহ অন্যান্য যানবাহনের ওপর তল্লাশি ও মোবাইল কোর্ট অভিযান শুরু করা হয়েছে। প্রশাসনের এ সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন বরুড়াবাসী। যাত্রীদের দাবি, শুধু সাময়িক অভিযান নয়, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন বলাকা বাস যেন সড়কে নামতে না পারে সে জন্য প্রশাসনের এই মনিটরিং যেন নিয়মিত বজায় থাকে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানোর ইঙ্গিত

লাইসেন্সহীন চালক ও চেকারের দায়িত্বহীনতা, প্রশাসনের অভিযান

প্রকাশিত হয়েছে: ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬