লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাবশালী দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, দুর্নীতিবাজ ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান। সাক্ষাতের সময় দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সমস্যাগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি কমিশনের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

আলোচনাকালে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম এবং জবাবদিহিতার অভাবের কারণে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যত মূলত দুর্নীতি নিয়ন্ত্রণ ও দমনের ওপরই নির্ভর করছে। তিনি দুদককে সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বিশেষ করে দীর্ঘদিনের বিচারাধীন মামলাগুলো দ্রুত আইনগতভাবে নিষ্পত্তির ওপর জোর দেন এবং মামলার দীর্ঘসূত্রিতা কমানোর নির্দেশ দেন। এছাড়া গুরুতর ও বৃহৎ দুর্নীতির ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দুদককে পরামর্শ দেন। দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একইসঙ্গে তিনি দুদককে সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯ জন

প্রভাবশালী দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ

প্রকাশিত হয়েছে: ১২:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬