লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন পুতিন, মোদির সঙ্গে বৈঠক

১১ সদস্যের ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মোদি ও পুতিনের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কিছু কৌশলগত বিষয় স্থান পাবে। এর মধ্যে রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ, ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের যৌথ উন্নয়ন, এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো। এছাড়া পুতিন ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনেও বক্তব্য রাখবেন।

এবারের ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের আরও কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সন্ধ্যায় মোদির সঙ্গে তার বাণিজ্য, বিনিয়োগ এবং লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভারত সফরে এসে শুক্রবারই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে বসবেন মাসুদ পেজেশকিয়ান।

মূলত ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাই এবারের ব্রিকস সম্মেলনের মূল আলোচ্য বিষয় হতে যাচ্ছে। পশ্চিমা শক্তি নিয়ন্ত্রিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রভাব বাড়াতে ২০০৯ সালে এই ফোরামের যাত্রা শুরু হয়। শুরুতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হলেও বর্তমানে ব্রিকসের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই জোটে যোগ দেয়, আর গত বছর যুক্ত হয় ইন্দোনেশিয়া। বর্তমান সভাপতি হিসেবে এবারের ব্রিকস সম্মেলনের আয়োজন করছে ভারত।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন পুতিন, মোদির সঙ্গে বৈঠক

প্রকাশিত হয়েছে: ০৫:০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬