লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ কাজের প্রক্রিয়ায় মহিলা দলের নেতাকর্মীদেরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারে মহিলা দলের নেতাকর্মীদের রক্ত ও ঘাম জড়িয়ে আছে, তাই তারাও এই সরকারের অবিচ্ছেদ্য অংশ। তিনি উল্লেখ করেন যে, শুধুমাত্র পদ-পদবি থাকলেই সরকারের অংশ হওয়া যায় না।

নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া 'ফ্যামিলি কার্ড' কর্মসূচিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন বিএনপির এই নেতা। সরকার গৃহীত এই কর্মসূচি সফল করার জন্য মহিলা দলের নেত্রীদের প্রতি তিনি বিশেষ আহ্বান জানান। একই সঙ্গে, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় শহীদ আব্দুল মালেক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিরোধীদলীয় নেতা

ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬