লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শহীদ আব্দুল মালেক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিরোধীদলীয় নেতা

বগুড়া সফরে গিয়ে তৎকালীন ছাত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি 'শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিরোধীদলীয় নেতা শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।

শনিবার সকাল থেকে বগুড়ায় শুরু হওয়া দিনব্যাপী এক সাংগঠনিক সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সেখানে অবস্থান করছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি শহীদ আব্দুল মালেকের মহান আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এই বীর শহীদ পরিবারের পাশে থাকার ব্যাপারে তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিরোধীদলীয় নেতার এই সফর ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চলের পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তৎকালীন পাকিস্তানের ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ছাত্রনেতা শহীদ আব্দুল মালেক। ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে তিনি মারাত্মক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই ঐতিহাসিক আত্মত্যাগের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৫ আগস্টকে 'ইসলামী শিক্ষা দিবস' হিসেবে পালন করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৮

জনপ্রিয় সংবাদ

বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান শুরু

বগুড়ায় শহীদ আব্দুল মালেক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিরোধীদলীয় নেতা

প্রকাশিত হয়েছে: ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬