লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলের শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত বিএনপির

বিএনপির কেন্দ্রীয়সহ দলের সকল পর্যায়ের কমিটিতে থাকা শূন্য পদগুলো পূরণের সিদ্ধান্ত নিয়েছে দলটি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, বিভিন্ন কারণে কমিটিতে থাকা অনেক পদ বর্তমানে শূন্য রয়েছে। এর মধ্যে নেতাদের মৃত্যু বা বহিষ্কারের মতো ঘটনা রয়েছে। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী, শূন্য পদের নিচের পদে থাকা নেতাদের পদোন্নতি প্রদানের মাধ্যমে এসব পদ পূরণের প্রক্রিয়া শুরু করা হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর আসনটি শূন্য হয়েছে এবং আগামী ২৯ অক্টোবর সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ফরম জমা দেয়ার পর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে।

বৈঠকে ডেঙ্গু সচেতনতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ বিষয়ে রিজভী বলেন, সরকার ডেঙ্গু সচেতনতায় যে কর্মসূচি নিয়েছে, দল তার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে। গণমাধ্যমসহ রেডিও-টিভিতে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারের মতো জনসমাগমস্থলে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনে দল এসব এলাকা পর্যবেক্ষণ করবে।

স্থানীয় নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবারে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার নাটোর, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি স্পষ্ট করেন, স্থানীয় নির্বাচনে দল সরাসরি প্রার্থী ঘোষণা না করলেও একজনকে সমর্থন দেবে এবং সবাই যেন তাকে সহযোগিতা করে, সেই নির্দেশনা দেয়া হয়েছে। তবে বিএনপির জাতীয় কাউন্সিলের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয়বস্তু রোববার বিস্তারিত বিবৃতিতে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

দলের শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬