লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে তিন সহকারী কমিশনারের পদায়ন, একজনের বদলি আদেশ বাতিল

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল আনা হয়েছে বলে ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক কার্যালয় আদেশে জানানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্বরত সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮)-কে ট্রাফিক-গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া লালবাগ বিভাগে কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪)-কে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে দায়িত্বরত মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২)-কে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে অপর এক কর্মকর্তার বদলি আদেশ বাতিল করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ডিএমপি সদরদপ্তরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছিল, যা নতুন আদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে পাথর ছুড়ে পুলিশকে আহত করে হাতকড়াসহ আসামি ছিনতাই

ডিএমপিতে তিন সহকারী কমিশনারের পদায়ন, একজনের বদলি আদেশ বাতিল

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬