লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত এসপি আফম নিজাম

ডোপ টেস্টে মেথামফেটামিন ও বেনজোডায়াজেপিনের উপস্থিতি পাওয়ায় পুলিশ সুপার (টিআর) আফম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বর্তমানে তিনি পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত এবং রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদফতর, ঢাকা থেকে প্রস্থান করেন। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

সরকারি আদেশে জানানো হয়েছে, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় 'Urine Benzodiazepines (BZO)' এবং 'Amphetamine/Methamphetamine' পজিটিভ পাওয়া যায়। এই পরীক্ষার ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী 'অসদাচরণ' শাস্তিযোগ্য অপরাধ। ওই বিধিমালার ১২(১) অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী লীগ তোষণের অভিযোগ রাশেদ খাঁনের

ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত এসপি আফম নিজাম

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬