লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।

জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে অবৈধ বাসমতি চাউল, বাঁজি, ট্যাব, শাড়ি, গরু, বিভিন্ন প্রকার শ্যাম্পু, স্কিন শাইন ক্রিম, ফুসকা, তাস, চকলেট, অলিভ অয়েল, রেডবুল এনার্জি ড্রিংকস, নবরত্ন তেল, সেভেন অয়েল, অরিও বিস্কুট, কিসমিস, লাগেজ, গাঁজা, মদ, বিয়ার, ইজিবাইক ও মোটরসাইকেল। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা এসব ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক।

জনপ্রিয় সংবাদ

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬