লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। গত বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ব্রাজিল ফুটবল দলকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বড় পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।

সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমারের মানের কারণেই তার বিশ্বকাপে থাকা উচিত ছিল। তবে নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে আর জাতীয় দলে ফিরতে চায় না। কোচ আরও বলেন, নেইমার একজন অসাধারণ ও অনন্য প্রতিভা, যার কোনো বিকল্প পাওয়া সম্ভব নয়।

নেইমার-অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন পুরো দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। তার লক্ষ্য হলো ২০৩০ বিশ্বকাপের মধ্যে ব্রাজিলকে বিশ্ব ফুটবলের চূড়ায় ফিরিয়ে আনা এবং এমন একটি নতুন প্রজন্ম তৈরি করা যারা ভবিষ্যতের নেতৃত্ব দেবে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোচ জানান, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিতে হবে। তিনি আরও যোগ করেন, ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু মানসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে যারা এখনো জাতীয় দলে খেলছে না, তবে ভবিষ্যতে খেলার সক্ষমতা রাখে। ৩৬ বা ৩৭ বছর বয়সেও কোনো খেলোয়াড় ভালো খেলতে পারে, তবে এখন তরুণদের অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে।

ব্রাজিল ফুটবলের দীর্ঘদিনের একটি সমালোচনা হলো, খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের দিকে আগ্রহ বেশি থাকা। এই ধারা বদলে দলীয় সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। তিনি বলেন, আধুনিক ফুটবলে ব্যক্তিগত প্রতিভার চেয়ে দলীয় কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য কোনো একক দুর্দান্ত প্রতিভার ওপর নির্ভর না করে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গড়ে তোলা।

জনপ্রিয় সংবাদ

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬