লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন বাবর আজম

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এড়িয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চান পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম। আর এ কারণেই দীর্ঘ প্রায় সাত বছর পর দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম 'ডন'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বাবর আজম চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানে ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে মাঠে নামবেন। ওজিডিসিএল দলের ক্রীড়া বিভাগের প্রধান ফারাহ বাতুল ডনকে নিশ্চিত করেছেন যে, বাবর আগামী ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরবেন এবং এর পরদিনই অর্থাৎ ১৭ সেপ্টেম্বর দলে যোগ দেবেন। ইতোমধ্যে তার কিটও অর্ডার করা হয়েছে। তবে তিনি ঠিক কোন ম্যাচ থেকে মাঠে নামবেন, সেই সিদ্ধান্ত বাবর নিজেই নেবেন। তিনি দ্বিতীয় নাকি তৃতীয় ম্যাচ থেকে খেলা শুরু করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

ওজিডিসিএল তাদের প্রথম ম্যাচটি খেলছে ইসলামাবাদে পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে। এরপর ১৮ সেপ্টেম্বর পেশোয়ারে কিংসমান একাডেমি এবং ২৪ সেপ্টেম্বর খান রিসার্চ ল্যাবরেটরিজের (কেআরএল) মুখোমুখি হবে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবরকে অতিথি খেলোয়াড় হিসেবে ওজিডিসিএল দলে খেলার অনুমতি দিয়েছে। মূলত প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটাররা যাতে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেন, সেই লক্ষ্যেই পিসিবির এই উদ্যোগ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি কেআরএলের হয়ে এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আঘা কিংসমান একাডেমির হয়ে খেলছেন।

বাবর আজম সর্বশেষ ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। সেবার কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়ে নর্দার্নকে এক ইনিংস ও ১৬ রানে হারিয়ে শিরোপা জিতিয়েছিলেন তিনি। এরপর থেকে দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটে আর খেলেননি তিনি।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাবরের ব্যাটিং ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। দীর্ঘ চার বছর ধরে এই ফরম্যাটে তার কোনো সেঞ্চুরি নেই, গড়ও বেশ নিম্নমুখী। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১৯৬ রান করে সিরিজ সেরা হয়েছিলেন তিনি, তবে ইংল্যান্ড সিরিজে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। চোটের কারণে প্রথম টেস্ট মিস করার পর পরের দুই টেস্টের চার ইনিংসে তিনি যথাক্রমে ৮, ৬, ৭ ও ৭৬ রান করেন। জুলাই মাসে পুনরায় টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হলেও ইংল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে পরাজিত হয় বাবরের দল।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন বাবর আজম

প্রকাশিত হয়েছে: ০৬:০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬