লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে ৩ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, সূচি প্রকাশ

বিশ্বকাপ জয়ের পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এই উইন্ডোতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসের বিখ্যাত এল মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসো এবং একই ভেন্যুতে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচগুলো 'ক্লাস এ' মর্যাদা পেলে ফিফা র‍্যাঙ্কিং ও খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিসংখ্যানে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি, বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে নিষিদ্ধ থাকা লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদার জন্য এটি হবে এক দারুণ সুযোগ। এই ম্যাচগুলোর মাধ্যমে তারা নিজেদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করতে পারবেন।

নতুন খেলোয়াড়দের যাচাই করার মঞ্চ হিসেবেও এই সিরিজটিকে দেখছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মূল দলে জায়গা না পাওয়া বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে পরখ করে দেখতে পারেন কোচিং স্টাফরা। এ লক্ষ্যে আগামী ২২ বা ২৩ সেপ্টেম্বর থেকে এজেইজা ক্যাম্পে দলের অনুশীলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে মাঠের খেলা ছাপিয়ে ফুটবল মহলে সবচেয়ে বড় আলোচনা চলছে কোচ লিওনেল স্কালোনি ও মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে। ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) চায় ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দলের ডাগআউটে থাকুন এবং নিজেদের এই আগ্রহের কথা তারা কোচকে জানিয়েও দিয়েছে। তবে স্কালোনি এখনো তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এএফএ-ও তাঁকে কোনো তাড়া দিতে রাজি নয়। অন্যদিকে, বলিভিয়া, বুরকিনা ফাসো বা বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর কোনো একটিতে মেসি শেষবারের মতো আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে নামবেন কি না, তা নিয়েও রয়েছে গভীর কৌতূহল।

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে জাল নথি চক্রে ২৭ বাংলাদেশি আটক, জব্দ ১০ পাসপোর্ট

ঘরের মাঠে ৩ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, সূচি প্রকাশ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬