লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে দোষ স্বীকার মাদুরোর সহযোগী অ্যালেক্স সাআবের

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাআব যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। মঙ্গলবার ফ্লোরিডার মায়ামির একটি আদালতে তিনি এই দোষ স্বীকার করেন। আইনি সমঝোতার অংশ হিসেবে ৫৪ বছর বয়সী সাআবকে ১৯ কোটি ৫০ লাখ ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাকে মার্কিন তদন্তকারী কৌঁসুলিদের সঙ্গে মামলার পরবর্তী পর্যায়ে পূর্ণ সহযোগিতা করার শর্ত মেনে চলতে হবে।

এই অপরাধের দায়ে সাআবের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকদের মতে, মাদুরোর বিচারের আগে সাআবের এই দোষ স্বীকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, আগামী বছর নিউ ইয়র্কের আদালতে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

সাআবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ভেনিজুয়েলার দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা কর্মসূচি থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে সেই অবৈধ অর্থ তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেন। গত মে মাসে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রে এটি সাআবের বিরুদ্ধে দ্বিতীয় ফৌজদারি মামলা। এর আগে ২০২০ সালে ৩৫ কোটি ডলার পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে ২০২৩ সালে বন্দিবিনিময় চুক্তির আওতায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ক্ষমা করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা পর্যটন কার্নিভাল সফল করায় বিপিসির ২ কর্মকর্তা ও ২ শাখাকে সম্মাননা

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে দোষ স্বীকার মাদুরোর সহযোগী অ্যালেক্স সাআবের

প্রকাশিত হয়েছে: ০৪:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬