লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০ ককটেল ও ৫ কেজি বিস্ফোরক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর এসমা কলেজ সংলগ্ন একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক জব্দ করা হয়।

র‌্যাব ক্যাম্প থেকে বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ব্যাগ থেকে ১০টি ককটেল পাওয়া যায়। এছাড়া অপর একটি পলিথিন ব্যাগে ২ দশমিক ৮ কেজি গান পাউডার এবং ২ দশমিক ১৫ কেজি কালো বারুদ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে পারেনি র‌্যাব। তবে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা সেখানে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাবতলী-দাসেরকান্দি মেট্রোরেল প্রকল্প পাস, বাড়ল দুই মেট্রোর ব্যয়

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০ ককটেল ও ৫ কেজি বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬