লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় তরুণদের ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত, চ্যাম্পিয়ন নাঈম স্পোর্টিং ক্লাব

পাবনার আরিফপুর হাজির হাটে সোমবার দিবাগত রাতে সমাপ্ত হয়েছে ‘তরুণদের জয়যাত্রা নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে জুয়েল স্পোর্টিং ক্লাবকে ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাঈম স্পোর্টিং ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। ফ্লাডলাইটের আলোয় আয়োজিত এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির হাট ও আশপাশের ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে, যা পুরো এলাকাকে এক মিলনমেলায় পরিণত করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রানা গ্রুপের চেয়ারম্যান এবং সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন বিশ্বাস রানা। তিনি বলেন, তারুণ্যের জয়যাত্রা যেন কোনোভাবেই থমকে না যায়, আমাদের সবাইকে সেই সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। স্থানীয় তরুণদের নৈপুণ্যের প্রশংসা করে তিনি আরও বলেন, সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে যেকোনো বাধা পেরিয়ে বিজয়ী হওয়া সম্ভব।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই বজায় রাখে না, বরং তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। মাদকের নীল ছোবল এবং ভার্চুয়াল জগতের ক্ষতিকর আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি এলাকায় খেলার মাঠ রক্ষা করা এবং স্থানীয় তরুণদের নিয়মিত অনুশীলনের সুযোগ করে দেওয়া সবার দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তরুণদের উৎসাহিত করতে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আরিফপুর হাজির হাট জে ইউ এস ফাজিল মাদ্রাসা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও আরিফপুর হাজির হাট কমিটির অন্যতম সদস্য মো. একরাম হোসেন। এ সময় আরিফপুর হাজির হাট ব্যবসায়ী সমিতির সদস্য হাজী আবদুল রউফ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মকু, হাট পরিচালনা কমিটির সদস্য আলী আকবর হোসেন হৃদয় খান, মো. সেলিম হোসেন, আলতাব মাহমুদ খান, বাদশা বিশ্বাস, সুমন শেখ ও মো. আফজাল খানসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্বে কার পাল্লা ভারী: ভ্যান্স নাকি রুবিও

পাবনায় তরুণদের ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত, চ্যাম্পিয়ন নাঈম স্পোর্টিং ক্লাব

প্রকাশিত হয়েছে: ০২:৩০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬