লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তদবির করলেই সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা, নথিতে থাকবে রেকর্ড

সরকারি চাকরিজীবীদের চাকরি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজের চাকরির সুবিধার জন্য অন্য কোনো ব্যক্তিকে দিয়ে তদবির করালে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই তদবিরের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর ব্যক্তিগত নথি বা ডোসিয়ারে আজীবনের জন্য সংরক্ষণ করা হবে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এই নির্দেশনাটি পাঠানো হয়। চিঠিতে সরকারি কর্মচারীদের আচরণবিধির কথা মনে করিয়ে দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সরকারি চাকরিজীবী তাদের চাকরি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করানোর জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছেন।

নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের তদবির করা ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ২০-এর স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(খ) নিয়ম অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। নিয়ম লঙ্ঘন করে কেউ তদবির করালে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শুধু শাস্তিমূলক ব্যবস্থার মধ্যেই এটি সীমাবদ্ধ থাকবে না। তদবিরের বিস্তারিত তথ্য ওই কর্মচারীর চাকরির ডোসিয়ারে স্থায়ীভাবে রেকর্ড হিসেবে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে তার চাকরির নথিতে দৃশ্যমান থাকবে।

তবে চাকরি-সংক্রান্ত কোনো যৌক্তিক সমস্যা বা প্রতিকার চাওয়ার জন্য সরকারি কর্মচারীদের জন্য নিয়মতান্ত্রিক পথ খোলা রাখা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনো কর্মচারী চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করতে পারবেন। এ ধরনের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ এক মাসের মধ্যে তা যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার আশ্বাস এডিবির

তদবির করলেই সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা, নথিতে থাকবে রেকর্ড

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬